হোম » সারাদেশ » একাত্তরের গণহত্যার সুবিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জামালপুরে মানববন্ধন  

একাত্তরের গণহত্যার সুবিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জামালপুরে মানববন্ধন  

রবিউল হাসান লায়ন: একাত্তরের গণহত্যার সুবিচার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখা। রবিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত  মাবববন্ধনে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।
 এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি, ড. মাহমুদুল হক শুভ, সচেতন কন্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক বজলুর রহমান, কবি অধ্যাপক তারিকুল ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তা আহমেদ, সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব তুষার মল্লিক, সাবেক ছাত্রনেতা বিএম রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, জেলা ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম সুজন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া প্রমূখ।
এসময় বক্তারা ১৯৭১ সালের গণহত্যার সুবিচার দাবি করে বলেন, পৃথিবীর ইতিহাসে এতো সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এতো বেশি লোককে হত্যার নজির নেই। স্বাধীনতার ৫১ বছর পার হলেও এই নৃশংসতার কোন বিচার কিংবা জাতিসংঘ আজও স্বীকৃতি দেয়নি। এ সময় বক্তারা জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় বাংলাদেশের গণহত্যাকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!