
পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মামুন বিশ্বাসের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন,আসন্ন ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ত্যাগী,পরিক্ষিত,নির্যাতিত,অকুতোভয় রাজপথের অগ্নিগিরি,পরিচ্ছন্ন,কর্মী-বান্ধব,জনপ্রিয় নেতা,অগণিত মানুষের হৃদয়ের স্পন্দন,সৎ,নির্ভীক,আদর্শবান,ধর্মপরায়ণ,কর্তব্যপরায়ণ,মানবিক,গরীব,দুঃখী,অসহায়,মেহনতি মানুষের কান্ডারী,বিশিষ্ট সমাজ সেবক এ কে এম হাসান সেলিম সহ একাধিক মনোনয়ন প্রত্যাশী।এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দারসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ। উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান