হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে মহিলা কলেজ অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে মহিলা কলেজ অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে মানববন্ধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের অস্থায়ি বরখাস্তকৃত অধ্যক্ষ্যের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ওই অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে কলেজ গেটে গতকাল রোববার ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায়  কলেজের গর্ভনিং বডি, শিক্ষক ও কর্মচারীরা মানব বন্ধন করেছে। মানববন্ধনে কলেজ গর্ভনিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, সদস্য ডা. ইকবাল হোসেন সনি, আলহাজ্ব শাহ আলম, শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কলেজের অর্থ আত্মসাত করা সহ গর্ভনিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা করা ছাড়াও নানাবিধ দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত করার দাবী করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানে দায়িত্ব পালন অবস্থায় অর্থ আত্মসাত,দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে গর্ভনিং বডি গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সভায় তাকে সাময়িক বরখাস্ত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!