হোম » সারাদেশ » ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২ ব্যবসা প্রতিষ্ঠানকে  ৮ হাজার টাকা জরিমানা 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২ ব্যবসা প্রতিষ্ঠানকে  ৮ হাজার টাকা জরিমানা 

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮,০০০ হাজার  টাকা জরিমানা করা হয়।  রোববার (২৫ সেপ্টেম্বর)  ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কাতিহার রোড জগথা ভাই বোন ট্রেডার্স কে ৩০০০ টাকা, পীরগঞ্জ উপজেলা সেনুয়া বাজার সাদিয়া ফার্মেসি কে ৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!