
রবিউল হাসান লায়ন: জামালপুরে জেলা পর্যায়ের সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন জেলা শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে জেলা পর্যায়ের সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আক্তারুজ্জামান সিদ্দিকী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লক্ষ্মীকান্ত পন্ডিত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম প্রমুখ।
সামাজিক-সম্প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এছাড়াও জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, জামিয়াতুল মুদারেসি’র সভাপতি মাওলানা মোঃ মজিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, গারো সম্প্রদায়ের পক্ষ থেকে মারজেলা দালবত সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান