
রাউজ আলী,বেড়া সাথিয়া প্রতিনিধিঃ শনিবার ২৪ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর – বনগ্রাম জালহাটায় এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ক্রয়- বিক্রয় করার অপরাধে ২ জনেক ৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়,তাহার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। আসামিরা হলেন ক্ষেতুপাড়া চরভদ্রকলা গ্রামের মৃত মালিক উদ্দিন ছেলে ফজর আলী ও একই এলাকার মৃত গণি খার ছেলে আবু সাইদ।জব্দকৃত মালামাল এলাকাবাসীর জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে জানান,মাছের প্রজনন এর জন্য মারাত্মক ক্ষতিকর কারেন্ট ও চায়না দুয়ার জাল সংরক্ষণ, ক্রয় বিক্রয় করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান