
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুনানী গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে শুনানী গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ বিতরণ প্রায় ৪০ জেলায় শেষ হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে সব জেলায় বিতরণ শেষ হবে এবং চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমান, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরাণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির প্রমুখ। শুনানী অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া