
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন জালালবাদ এসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী কাজী সাকিবুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী সাইদুল আলম।
সোমবার (১৯শে সেপ্টেম্বর) বিদায়ী সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক হামিদ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন কিবরিয়া তারিফ, কাজী দেলোয়ার হোসেন শরীফ, সুমন আহমেদ তুষার, আশরাফুল ইসলাম, সেলিনা পারভীন ঝর্ণা, বিজিত চন্দ্ৰ দাস, সিয়াম চৌধুরী, আরিফ আহমেদ, ওলি উল্লাহ, খন্দকার মেহেদি রাজ, আলি আহমদ শ্রাবণ, তাজুল ইসলাম তানভীর, মাহফুজুর রহমান ও আজিজুর রহমান জাফর।
যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মো. সামিন বখশ সাদী, আজহারু ইসলাম ফাহিম, তৌহিদা নাসরিন সোনালি, মারুফ আহমেদ ও মুনতাসির বিল্লাহ। সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মুহসিন জামিল, সাজিদুর রহমান অন্তর, মেরাজ হোসাইন ইফতি, ইশতিয়াক আহমেদ ইয়াদ ও জাহিদ হাসান জিহাদ।
অর্থ সম্পাদকের পদ পেয়েছেন অন্তু চন্দর অর্ঘ্য শিপন এবং আজীবন সদস্য পদ পেয়েছেন প্রিন্স চন্দ্র তালুকদার, যীশু তালুকদার ও হামিদ আলী (সাজু)।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান