
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।১৯শে সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাাঠালী এলাকার খিরু নদী থেকে ওই লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার স্থানীয় লোকজন খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এসময় গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন,ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন,মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম,হাইওয়ে ওসি রিয়াদ মাহমুদ,পিবিআই সহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অপরদিকে একই দিনে সোমবার সকালে ভালুকা পৌরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরকারি কলেজের সামনে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান