
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জয়া রানী রায়(১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৯সেপ্টেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি রবিবার বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে বাবুপাড়া এলাকায় ঘটে। জয়া রানী ওই এলাকার দিন মজুর দশরত চন্দ্র রায়ের তৃতীয় কন্যা।
এবং হংসরাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মৃত জয়া রানীর মা মায়া রানী জানান,মেয়েকে বাড়ীতে রেখে গরুর ঘাস কাটার জন্যে বাড়ীর বাইরে ছিলাম। বেলা দুই আড়াইটার সময় বাড়ীতে এসে মেয়েকে ডাকাডাকি করি। কিন্তু মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা উঁকি মেরে দেখি মেয়েটি ঘরের সড় এর সাথে ওড়না বেধে গলায় ফাঁস ডাঙ্গিয়েছে। আমি চিৎকার করে দৌড়ে গিয়ে মেয়ের পা ধরিয়ে ভাসিয়ে ধরি এবং আমার দেবর এসে ফাঁস খুলে দিয়ে নিচে নামাই।
ততক্ষনাৎ মেয়েটি বেঁচে ছিলো ও নিশ্বাস নিয়েছিলো। ওই সময় মেয়েটি তার বাবার জন্য আনা নতুন প্যান্ট শার্টগুলো সে পড়েছিলো। হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটি বাবা মা দিনমজুর। কি কারনে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, ছাত্রীর মরদেহটি তার বাড়ী থেকে পুলিশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে সোমবার সকালে ময়না তদন্তের জন্যে জেলা মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন