
সোমবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে স্থানীয় কৃষক আব্দুল কাদের, শরীফ হোসেন রিপন, শিক্ষার্থী সিয়াম, জান্নাতী, সায়মা, জাকারিয়া, তানিয়া, আইয়ুব, মিম, লাবনী জানান, খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ক্রস বাঁধের এই বাঁশের সাঁকোটি দিয়ে চরাঞ্চলের ৫টি গ্রামের অন্তত ৪ হাজার মানুষ যাতায়াত করে। এই ঘাটে কয়েক বছর যাবত একটি ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে আমাদের। ১নং ক্রস বাঁধ এলাকার উত্তরপাশে একটি ব্রিজ নির্মাণ আমাদের প্রাণের দাবি। ব্রিজটি নির্মাণ করার জন্য জনপ্রতিনিধি ও সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় শিক্ষক শাহ-আলম জানান, খোশবাড়ি ইউনিয়নের হাটবয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাটবয়ড়া উচ্চ বিদ্যালয় ও আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই ঝুকিপূর্ণ বাঁশের সাকো দিয়ে পারাপার করে থাকে। একটি ব্রিজ হলে এই কমলমতি শিক্ষার্থী ও গ্রামবাসিদের দুর্ভোগ কমবে। তাই অতিদ্রুত সরকারের কাছে ব্রিজ নির্মাণের জন্য জোড়দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা বলেন, খলিশাকুড়া, দৌলতপুর, পাঁচিল, দিয়ারপাঁচিল ও বাহ্মন বয়ড়া গ্রামে হাজারো মানুষ প্রতিদিন এই বাঁসের সাকোতে যাতায়াত করে। এখানে একটি ব্রিজ নির্মাণ জরুরি। এ বিষয়ে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ জরুরি।
সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু জানান, ১নং ক্রস বাঁধের উত্তরপাশে একটি ব্রিজ নির্মাণের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলে দ্রুত জনগণের প্রত্যাশা পূর্ণ হবে।
এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা বলেন, খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ক্রস বাঁধের উত্তরপাশে একটি ব্রিজের জন্য দাবি করছে এলাকাবাসী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করা হবে। দ্রুত ওই এলাকা পরিদর্শন করা হবে। পরে বরাদ্দ পেলে সেখানে ব্রিজ নির্মাণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২