
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অদ্য ১৮.০৯.২০২২ বেলা ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে সংশ্লিষ্টদের সম্মিলনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভায় পুলিশ সুপার বলেন, ‘লাল-সবুজের আহবানে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ তৎপর রয়েছে।’
চুয়াডাঙ্গাতে এ বছর ১২৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজা মন্ডপ নিজেস্ব সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ জিএম জামিল সিদ্দিক, ডিডি এনএসআই, মো রফিকুর জামান, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, মোঃ তরফদার আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল থানা এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ, সকল অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া