হোম » সারাদেশ » জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধন 

জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধন 

রবিউল হাসান লায়ন: জামালপুরে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার  সকালে শহরের জিলা স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে জেলার ৭ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। রবিবার সেমিফাইনাল আগামী সোমবার  টুর্নামের্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!