
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে Paid Peer Volunteer- দের ছয় দিনব্যাপী পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়নের ১৪ জন Paid Peer Volunteer- দের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, দাগনভূঞা উপজেলা এমও (এমসিএইচএফপি) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (রিপন), দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুনন্দ সেন ও উপজেলা কো-অর্ডিনেটর মা-মনি এমএনসিএসপি মোঃ আব্দুল কাদের প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান