
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা সংক্রান্ত জের ধরে ফজলুল হক (৫০)নামের এক ব্যাক্তিরবসতবাড়ীতেহামলাকরারঅভিযোগ পাওয়াগেছে। এসময় হামলাকারীরা বসত ঘরের বেড়া, রাস্তা বন্ধ করা বেড়া, গাছপালাসহ ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পরেদিন রবিবার সন্ধ্যায় ফজলুল হক বাদি হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চেংটাপাড়া এলাকার জমিজমা’র রাস্তা বন্ধ করার জের ধরে ফজলুল হকের বসতবাড়ীতে হামলা চালায় বিবাদী ফুল মিয়া (৪৩), শাহা আলম (৩৯), মজিবুর রহমান (৫২), সাইফুল আলম (৩৭), খাইরুল ইসলাম (৫৩), খোরশেদ মিয়া (২০), মজিবুর রহমান (৪৮), জসিম মিয়া (১৭), মেহেদি হাসান (১৬), জাহিদ মিয়া (১৭), জায়েদা বেগম (৩২), জয়নব বেগম (৩৬), মোকছেদা বেগম (৪৫), ওমিলা বেগম (৩৩), নুরজাহান বেগম (৪৫), ছামিউল হক (৩২), জফিয়াল হক (৬০), ছমছেল হক (৬০), মজিবুর রহমান ওরফে মঞ্জু (৫২), মাজেদা বেগম (৫০), রাশেদ মিয়া (২০), মতিয়ার রহমান (৪৮)সহ আরও অনেকই। এসময় বসতঘরের টিনের বেড়া, রাস্তা বন্ধ করা বেড়া’র বাঁশ, গাছপালাসহ ভাংচুর করে।
এতে ২জন আহত হয়েছেন।অভিযোগকারী ফজলুল হক বলেন, অন্যায়ভাবে আমার বসতবাড়ীতে হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া, গাছপালা, জমিজমার রাস্তা’র বেড়া ভাঙচুর করে। এর আগেও বিবাদীরা বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। তিনি আরও বলেন, ওই ঘটনায় আদালতে মামলা করা হয়েছিল পরে বিবাদীদের ২৭দিন জেল হয়েছিল। এখন জেল থেকে বের হয়ে আবার হামলা চালায়। এতে লাঠি, বাঁশ, কেটা,দাসহ দেশীয়অস্ত্র ব্যবহার করেন। এ হামলার একটি ভিডিও রয়েছে। নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি। বিবাদীদের আবারও বিচার কামনা করছি।স্থানীয় ইউপি সদস্য সমেজ উদ্দিন বলেন, জমিজমার জের ধরে মাঝে মধ্যে তাদের দুপক্ষের সংঘাত লেগেই থাকে।
এর আগে একটি মামলায় এক পক্ষের লোকজন মাসখানিকের মতো জেলে ছিল। এখন জেল থেকে বের হয়ে আবারও সংঘাতে পড়েছে। এ ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্ঠা করলেও উভয় পক্ষ তা মেনে নেয় না। তাই মিমাংসা হয়নি।অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসেঙ্গ রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইননানুক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান