
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে নকল ঔষুধ কারাখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা বিপুল পরিমাণ নকল ঔষুধ সহ বিভিন্ন সরঞ্জমাদি জব্দ, কারখানার মালিক গ্রেফতার ১। ভ্রাম্যমান আদালতে কারখানা মালিককে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান।
জানা যায়, গ শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালান করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সহকারী পরিচালক ঔষুধ প্রশাসন শরিফুল ইসলাম মোল্লা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন সময়ে বিপুল পরিমাণ নলক ঔষুধ, নকল উৎপাদন লাইসেন্স নম্বর সহ ঔষধ উপাদনের লেবেন, কার্টুন ও বোতল কর্ক সহ, বোতল সিল করার মেশিন, অবৈধ যৌন উত্তেজক ঔষুধ, ২০০ বোতল ঔষুধ এবং ১ বস্তা কাঁচামাল জব্দ করা হয়।
এসময় কারখানা মালিক মাইনুল ইসলাম কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাক্ষ্য প্রমাণের ভিক্তিতে কারখানা মালিককে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে এই কারাখানায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা মালিকের ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার