
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ভীমজানি এলাকায় ভেজাল পশু খাদ্য তৈরির অভিযোগে মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১ টার দিকে মা এন্টার প্রাইজের ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ট্রাক ড্রাইভার শামিম শেখ ড্রাইভারী বাদ দিয়ে একই ইউনিয়নের ভীমজানি গ্রামে দীর্ঘদিন যাবৎ ভেজাল পশু খাদ্য তৈরীর ব্যবসা করে আসছিল।
খবর পেয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় সেখানে ভেজাল পশু খাদ্য (মাছ ও মুগরি) তৈরির সত্যতা পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী শামিম শেখকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অবৈধ ভাবে শামিম শেখ একটি প্রতিষ্ঠান গড়ে তুলে ভেজাল পশু খাদ্য উৎপাদন করে আসছিল। এজন্য তাকে অর্থদন্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান