
রবিউল হাসান লায়ন: ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় জামালপুর সদর উপজেলায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক, উপজেলা লাইফ স্টক অফিসার ডা. হামিদা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার রওশনারা খাতুন, সহকারি মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী খান প্রমুখ।
এসময় রুই, মৃগেল ও কাতলার ৩০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এর আগে একই কর্মসূচীর আওতায় ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান