
শাহজাহান সিরাজ: গাইবান্ধার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ৫ই সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুষ্ঠিত এই মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান ।
সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র, গাইবান্ধায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার