
মোহাম্মদ হানিফ সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উত্তর পেয়ারাপুর গ্রামে যুগ্ম জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারাধীন দেওয়ানী ডিক্রীজারি ০১/২০১৩ মামলার নালিশি ভূমিতে দখল বুঝিয়ে দিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস। ভুক্তভোগী শাহ আলমের পাকা ঘর ড্রেজার মেশিন দিয়ে ভাঙ্গা শুরু করলে সে ও তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর পেয়ারাপুর ইউসুফ ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ আলম জানান,উক্ত মামলার রায় এনে প্রতিপক্ষরা নোটিশ গোপন করে হঠাৎ তার বসতিরত পাকা ঘর ভাঙ্গতে শুরু করেন। এ মামলায় তিনি উচ্চ আদালতে আপিল করবে বলে জানান।
নোয়াখালী জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন,আদালতের নির্দেশে তিনি দখল বুঝিয়ে দিতে এসেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান