হোম » সারাদেশ » গাবতলীতে মাদক ব্যবসায়ী জাকির  মেম্বারসহ গ্রেফতার ৩

গাবতলীতে মাদক ব্যবসায়ী জাকির  মেম্বারসহ গ্রেফতার ৩

বিপ্লব রহমান: বগুড়ার গাবতলীতে জাকির মেম্বারসহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  ২৯আগস্ট /২২ সোমবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভুলিগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে ইয়াবা বিক্রয়কালীন তাদেরকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো দুর্গাহাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মাদক ব্যবসায়ী জাকির হোসেন, সহযোগী সুরুজ মিয়া (২৫) বটিয়া ভাঙ্গা গ্রাম, ও মানিক মিয়া (২৮) দুর্গাহাটা বাজারের পাশে। গ্রেপ্তার করার পর তাদের কাছে থাকে ৬৫পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয় করার ৭২০০/টাকা ও ১ টি চাকু উদ্ধার করা হয়।
 থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করেন থানার এসআই হাফিজুর রহমান, এসআই ফজলুল হক, এসআই সুজল কুমার দেবনাথ , এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স।  উল্লেখ, গ্রেফতারকৃত জাকির মেম্বারের নামে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এছাড়া এলাকার জনৈক ক্যান্সার রোগীর নামে সরকারিভাবে বরাদ্দ হওয়া ৫০হাজার টাকার মধ্য অর্ধেক টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!