
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করার আশা ব্যক্ত করেছেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা। রোববার (২৮ আগস্ট) সেলিম রেজা নিজেই এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। সেলিম রেজা আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপড়া গ্রামের সম্ভান্ত্র মিয়া পরিবারের প্রয়াত মো. বাচ্চু মিয়ার পুত্র।
খোঁজ নিয়ে জানা যায়, সেলিম রেজা সর্বস্তরের জনগণের জন্য নিবেদিত ভাবে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছেন। এজন্য তিনি এখন জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করে আলফাডাঙ্গা উপজেলার জনপ্রতিনিধিদের সেবক হতে চান। তিনি দুঃস্থ ও অসহায় মানুষের ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহায়তা করে আসছেন বহুদিন থেকে। সে হিসেবে তিনি নিজেকে মানুষের মাঝে সেবা করে বিলিয়ে দিতে পছন্দ করেন। সেই লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ণে কাজ করতে চান সেলিম রেজা।
এছাড়াও সেলিম রেজা একাধারে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক, উপজেলা রোগী কল্যাণ সমিতির সদস্য, নওয়াপাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, নওয়াপাড়া দারোগাবাড়ি জামে মসজিদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাকাইল এতিমখানা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও টেইলারিং মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ উপজেলার নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সফলতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
এসব বিষয়ে সেলিম রেজা বলেন, আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করার চেষ্টা করছি। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। সেজন্যই জেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করব। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। আলফাডাঙ্গা উপজেলার সকল জনপ্রতিনিধিনের আকুণ্ঠ সমর্থন চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। এছাড়াও উপজেলার অবহেলিত জনপদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন এই সমাজসেবক।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান