
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ আজ শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে ২০২১-২২ অর্থবছরের উন্নয়ন সংশোধিত বাজেটে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাননীয় এমপি ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর আওতাধীন বালিয়াডাঙ্গী উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৫ টি অসহায় পরিবারের মাঝে ৪৫ বার্ন ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
এসময় আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম সুমন প্রমূখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন