
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ এর নিজ উদ্যোগে নারীদের উন্নয়নে ভালুকার প্রান্তিক পর্যায়ের কৃষিতে সফলতায় নারীদের অবদান বিষয়ক প্রশিক্ষন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ড.সেলিনা রশিদ জানান,এখন আমাদের পরিবারের বাড়তি চাহিদা পূরণে তৃনমূল পর্যায়ে সময় এসেছে পূর্বের মতো আবার সেই কৃষি কাজে ফিরে যেতে হবে তবেই ভবিষ্যৎতে ভালো দিন যাবে।
ঠিক যেভাবে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন।আমাদের নিজ স্থান থেকে অবদান রাখলে তবেই হবে সোনার বাংলা।তিনি ভালুকার পৌরসভা, মল্লিকবাড়ী সহ বিভিন্ন স্থানের নারীদেরকে নিয়ে বর্তমান বাজার মূল্যের বিষয় নিয়ে আলেচনা এবং নারীদের হাতেই হোক কৃষি শিল্পের বিকাশ এই বিষয়ে বাড়িতেই সকল প্রকার শাকসবজি ফলমূল উৎপাদনে উৎসাহ,পরামর্শ যোগান দেন এবং সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান