
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার সকালে ঘরের ফ্যানের ঝুলে আত্মহত্যা করেন। নিহত জহির আহাম্মদ (৩৮) দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া গ্রামের আলম মেম্বার বাড়ীর মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার সময় আত্মহত্যা করেন জহির। তিনি দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার সকালে আত্মহত্যার খবর পেয়ে বাড়ির একটি রুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত জহির আহাম্মদের স্ত্রীর ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, জহির আহাম্মদ দীর্ঘদিন সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন