
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশায় ৪নংগাংগুরিয়া ইউনিয়নের পাথরডাঙ্গা গ্রামের সবুর আলী (৫০) নামে এক ব্যক্তিকে ৮বছরের এক মেয়ে শিশুকে যৌন পীড়নের অভিযোগে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ বলে জানা যায়। গতকাল সোমবার ৮ আগস্ট ২০২২ উপজেলার ৪ নং গাঙ্গুরিয়া ইউনিয়নের পাথরডাঙ্গা গ্রামে বাড়ির পাশে এক ঝোপে মোঃ সাদিকুলের ৮ বছরের মেয়েকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করা কালে গ্রামবাসী তাকে আটক করেন।
মেয়ের বাবা সাদিকুল ইসলাম বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা করেছেন। তার বিরুদ্ধে গ্রামবাসীদের যৌন হয়রানি মূলক বিভিন্ন অভিযোগ আছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসীর সাক্ষাৎকারে এসব কথা পাওয়া যায়। থানা সূত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অতীতেও এর বিরুদ্ধে গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগ রয়েছে প্রেক্ষিতে মেয়ের বাবা মোঃ সাদিকুল ইসলাম বাদী হয়ে নারী শিশু দমন আইন ১০ ধারায় মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য