
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বিশ্ব মানবাধিকার ভিশন সংগঠনের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান দুলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
সংগঠনটির মহিলা সম্পাদিকা মোসা. সাবিহা সুলতানার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মাদুল বারী বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, শেখর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার ভিশনের আলফাডাঙ্গা উপজেলা শাখা কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২