হোম » সারাদেশ » ভৈরবে জিআরের ২০ টন চাল বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা! দুদককে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।।

ভৈরবে জিআরের ২০ টন চাল বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা! দুদককে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।।

এম আর ওয়াসিম, (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের  ভৈরবে জিআর ( খাদ্য সহায়তা) বরাদ্দের ২০ টন চাল কালোবাজারে বিক্রি করে ৯ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ইউপি সদস্য জাহাংগীর আলম আগানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবিরের বিরুদ্ধে কিশোরগন্জের স্পেশাল জজ আদালতে একটি অভিযোগ দেয় গত সপ্তাহে। আদালতে আজ বুধবার শুনানী শেষে বিচারক সাঈদুর রহমান অভিযোগটি তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয় চেয়ারম্যান হুমায়ূন গত ২৯ জুন বরাদ্দ পেয়ে ভৈরব খাদ্য গুদাম থেকে ৩০ জুন চাল ডেলিবারী নিয়ে চাল এলাকায় নেয়নি। বরাদ্দের এচাল এলাকার গরীব বন্যার্তদের মধ্য বিনামূল্যে বিতরণ করার কথা ছিল।
মামলার বাদী ইউপি সদস্য জাহাংগীর আলম জানান, বরাদ্দের চালের বিষয় আমাদেরকে জানায়নি চেয়ারম্যান। আমরা ইউপি সদস্যরা জানতে পেরেছি এচাল বিক্রি করে চেয়ারম্যান টাকা আত্মসাত করেছে। একারনে প্রতিকার পেতে আমি আদালতে মামলা করেছি। আজ বুধবার দুপুরে বিচারক আমার অভিযোগ শুনে ঘটনাটি দুদককে তদন্ত করার আদেশ দিয়েছেন
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!