হোম » সারাদেশ » ভৈরবে সাবেক  চেয়ারম্যানের ছেলেসহ তিন জনকে বেধড়ক  মারধোর

ভৈরবে সাবেক  চেয়ারম্যানের ছেলেসহ তিন জনকে বেধড়ক  মারধোর

এম আর ওয়াসিম, ভৈরব  কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ  কিশোরগঞ্জে ভৈরবে  সাদেকপুর ইউনিয়নে নব নির্বাচিত  চেয়ারম্যান সাফায়েত উল্লাহ’র ছেলেরা সাবেক ইউপি চেয়ারম্যান  ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হকের ছেলেসহ তিন জন কে বেধড়ক মারধর করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  ঘটনাটি ঘটেছে আজ রবিবার  দুপুর দেড়টায় উপজেলার সাদেকপুর হাইস্কুল সংলগ্ন দরগা মসজিদের সামনে রাস্তায়।
 আহতরা হলো সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে তানভিরুল হক রাফি (১৮), তার ভাতিজা আফরাজুল হক (১৮) ও ভাতিজি তাজিন হক ( ২২)। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত অবগত হয়।  স্থানীয়রা জানান পূর্ব শত্রুতার জের ধরে এঘটনাটি ঘটেছে বলে মনে হয়।  এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক জানান, আজ রোববার সাদেকপুর ইউনিয়নে জাতীয় আইডি কার্ডের ছবি তোলার নির্ধারিত দিন ছিল। আমার ছেলে রাফি তার দুই চাচাত ভাইবোন নিয়ে আইডি কার্ড করতে ছবি তোলার জন্য এলাকার স্কুলে গিয়েছিল। আমি বাসা নিয়ে শহরে থাকি। আমার ছেলে ছবি তোলার পর ফেরার সময় অটোরিক্সায় আসছিল। এসময় বর্তমান চেয়ারম্যানের তিন ছেলে নাহিদ, জাহিদ, রাহিমসহ ১০/১৫ জন  আমার ছেলেকে অটোরিক্সা থেকে জোর পূর্বক নামিয়ে লাঠিসোডা, রড দিয়ে বেধম মারধোর করে। পূর্ব শত্রুতার জের ধরে  তারা আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার ভাতিজা ও ভাতিজি গুরুতর আহত হয়।
এবিষয়ে চেয়ারম্যান  সাফায়েতউল্লাহ বলেন, আমি শুনেছি তুচ্ছ ঘটনা নিয়ে ছেলেররা ধাক্কা ধাক্কি করেছে। এসময় আমার পক্ষের ছেলেরাও আহত হয়েছে । বিষয়টি তুচ্ছ ঘটনা বলে দাবী  করেন। তিনি। উক্ত বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ গোলাম মোস্তফা ( পিপিএম) জানান, ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালেসহ এলাকায় পুলিশ পাঠিয়েছি। আহতের ঘটনায় ভুক্তভূগিরা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!