
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ্য, অতিদরিদ্র, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।
চাল বিতরণ শুভ উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি, সচিব মোঃ সাইফুল ইসলাম মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বড়বাড়ী ইউনিয়ন পরিষদ এ বরাদ্দকৃত ৩৬.৬৮০মেট্টিক টন ভিজিএফ খাদ্যশস্য চাল ৩হাজার ৬শত ৬৮টি দুঃস্থ্য, অতিদরিদ্র, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০কেজি হারে চাল বিতরণ করা হয়।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার