
রবিউল হাসান লায়ন: জামালপুরের সরিষাবাড়িতে মায়ের হাতে শিশু মোহনা(৭) খুন হয়েছে। সে স্থানীয় চন্দপুর প্রাথমিক বিদ্যালয় ২য় শ্রেনীর শিক্ষার্থী ছিল। রবিবার সকালে ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত মোহনার মা বেদেনা বেগম (২৫) মানসিক ভারসাম্যহীন এবং বাবা মোহাম্মদ আলী সৌদিপ্রবাসী। আজ সকালে বেদেনা বেগম তার মেয়ে মোহনাকে ঘরে ডেকে নিয়ে হত্যা করে এবং নিজেই আশেপাশের সবাইকে ডেকে হত্যার কথা স্বীকার করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত বেদেনা বেগমকে আটক করে নিয়ে যায় । সরিষাবাড়ি থানার এস আই মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান