
সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলে বাসাইলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। আগামী ৮ জুলাই উল্টো রথের মাধ্যমে রথযাত্রা উৎসব শেষ হবে। শুক্রবার (১ জুলাই) বিকালে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর বাজার থেকে কালীমন্দির পর্যন্ত রথ টেনে রথযাত্রা উদ্বোধন করা হয়। এ ছাড়া উপজেলার হালুপাড়া ও আইসড়া মন্দিরে রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগে যুগ্ন-আহবায়ক বাবু গৌরাঙ্গ সূত্রধর।
রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি বাবু সুধীর সূত্রধর বলেন, বিশ্বশান্তি ও মঙ্গল কমনায় প্রতি বছর জগন্নাথ দেবে রথযাত্রা উৎসবের আয়োজন করি গ্রামবাসী সহযোগীতায়। আগামী শনিবার উল্টো রথযাত্রায় মধ্য দিয়ে এবারের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শেষ হবে। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগে যুগ্ন-আহবায়ক জুলহাস উদ্দিন, ইউপি সদস্য আনিছ মিয়া ও শুভংকর সূত্রধর সহ প্রমুখ।
মেলাকে কেন্দ্র সকাল থেকে শুরু হয় দোকানিদের জায়গা দখলের চেষ্টা। এবারের মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাদ্য জিলাপি, মিষ্টি, নটকন, শিশুদের খেলনা, তৈজষপত্র, আসবাবপত্রসহ নানা বাহারী সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানীরা।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার