
ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ে রুহিয়া ১ নং ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় এলসিএস নারী কর্মী নিয়োগ করা হয়। ২৭ শে জুন রবিবার ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আবেদন কারী ৪০ জন নারীদের মধ্য থেকে লটারী মাধ্যমে দুই জন কে বিজয়ী করা হয়। তাছাড়া অতিরিক্ত দুই জন অপেক্ষমান রাখা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান মনিরুল হক বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন আব্দুল কাদের উপজেলা সহকারী প্রকৌশলী ঠাকুরগাঁও সদর, হাফিজুর রহমান কমিউনিটি অরগানাইজেশন সদর ঠাকুরগাঁও, এই সময় রুহিয়া ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা সদস্য গন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত