
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে উম্মে সাইয়েদা আক্তার নামে এক ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুন সকালে উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত উম্মে সাইয়েদা আক্তার ওই ইউনিয়নের জয়কৃষ্টপুর তাজপুর গ্রামের নওশাদ আলীর মেয়ে ও কাপড় ব্যবসায়ী রুহুল আমিনের নাতী। নিহত শিশুর পিতা নওশাদ আলী জানান, সকালে বাড়ীর পাশে পুকুরে লাশ ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়। ৮ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় শিশু সাইয়েদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার