
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার (২৩ জুন) লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হবে।
দিনটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি- সকাল ৯টা ১মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯টা ৫মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান। সকাল ৯টা ৩০মিনিটে দোয়া মাহফিল। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা।
এদিকে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সমূহে ও লালমনিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল। লালমনিরহাট জেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। সকল মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা।
বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান বলেন, উক্ত সকল কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা