
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: দেশের প্রথম একমাত্র বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাতেই আর ২দিন পর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২২ জুন) লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা চত্ত্বরেই বাংলাদেশ পুলিশ জাদুঘরটির শুভ উদ্বোধন করবেন আইজিপি মোঃ বেনজির আহমেদ। জানা যায়, ১৯১৬ সালে নির্মিত একটি পাকা পরিত্যক্ত প্রাচীণ এই ভবনের ঐতিহ্য রক্ষার্থে এই ভবনে বাংলাদেশ পুলিশ জাদুঘরটি হচ্ছে। ১০৬বছরের পুরনো এই ঐতিহাসিক এ ভবনকে বাংলাদেশ পুলিশ জাদুঘরে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।
২০২০ সালের ১৫ জানুয়ারি লালমনিরহাট পুলিশ সুপার হিসেবে যোগ দেন আবিদা সুলতানা। বাংলাদেশ পুলিশ জাদুঘর নির্মাণে পূর্বের কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পরিত্যক্ত পাকা ভবনে বাংলাদেশ পুলিশ জাদুঘর স্থাপনের কাজ হাতে নেন। এরই মধ্যে বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাট এর কাজ সম্পন্ন। আগামী বুধবার (২২ জুন) বাংলাদেশ পুলিশ জাদুঘরটির শুভ উদ্বোধন হবে বলে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের নিশ্চিত করেন। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা-এঁর কাছ থেকেই জানা গেল বাংলাদেশ পুলিশ জাদুঘরের বৃত্তান্ত। বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাটে মোট ৭টি গ্যালারি থাকছে। প্রতিটি গ্যালারিতে রাখা নিদর্শনগুলো দর্শক ও গবেষকদের সামনে তুলে ধরতে কাচের আবরণ ও আলোর ব্যবস্থা থাকবে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, এই জাদুঘরে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনী নানা স্মারক ও তথ্য সবার জন্য উপস্থাপন করা হবে। প্রাচীন এই ভবনের ঐতিহ্যও রক্ষা পাবে জাদুঘরের মাধ্যমে। গ্যালারিগুলোতে সুলতানি আমল ও মোগল আমল, ব্রিটিশ আমল, ভারতীয় উপমহাদেশে পুলিশের উদ্ভব ও বিকাশ নিখুঁতভাবে তুলে ধরা হচ্ছে। গ্যালারি দুইয় থাকছে ব্রিটিশ আমল, আধুনিক পুলিশের যাত্রা। তিন নম্বর গ্যালারিতে রয়েছে স্বাধীনতা যুদ্ধ, ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পুলিশ। গ্যালারি চারে রয়েছে ডার্করুম, গ্যালারি। পাঁচে রয়েছে মুক্তাঞ্চলে মুক্তি পুলিশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কালে ৬নম্বর সেক্টরের হেড কোয়ার্টার ছিল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে। সে সময় গঠন করা হয়েছিল মুক্তাঞ্চলের মুক্তি পুলিশ। তাদের সে সময়ের কর্মকাণ্ড তুলে ধরাসহ কিছু নিদর্শন থাকছে এই গ্যালারিতে।
গ্যালারি ছয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গ্যালারি সাতে বাংলাদেশ পুলিশ গ্যালারি, আধুনিক সময়কাল। হাতীবান্ধা থানার সুশীল সমাজ জানান, হাতীবান্ধা থানার পুরাতন, পরিত্যক্ত এ ভবনটিকে জাদুঘরে রুপান্তরিত করা কখনই সহজ ছিল না। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ও হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলমের পরিশ্রমের ফসল বাংলাদেশ পুলিশ জাদুঘর। আমরা হাতীবান্ধাবাসী দেশের প্রথম বাংলাদেশ পুলিশ জাদুঘরটি পেয়ে আনন্দিত ও গর্বিত।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলাতানা জানান, দুই বছরের অক্লান্ত পরিশ্রম, আমার পুলিশ সদস্য ও জেলাবাসীর সহযোগীতায় দেশের প্রথম পুলিশ জাদুঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। অনেক ব্যস্ততার মাঝেও আইজিপি বেনজির আহমেদ আগামী ২২ জুন লালমনিরহাটে আসছেন এবং সেই দিনেই জেলার হাতীবান্ধা উপজেলায় জেলাবাসী তথা সমগ্র জেলাবাসীর জন্য এই পুলিশ জাদুঘরটি উদ্বোধন করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা