
এস আর নিরব যশোরঃ বেনাপোল স্থল বন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
এ বিষয়ে, নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাক (WB 75-A5175) আটক করা হয়। পরে, ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইমরান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের