হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে আগুনে দুইটি ঘর পুড়ে ছাই, ৩ লক্ষ টাকার ক্ষতি

বগুড়ার ধুনটে আগুনে দুইটি ঘর পুড়ে ছাই, ৩ লক্ষ টাকার ক্ষতি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট  উপজেলার অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।  এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। সোমবার (১৩ই জুন) রাত্রি অনুমান সাড়ে ৮ টার দিকে উপজেলা ১নং নিমগাছি ইউনিয়নের শিয়ালী মধ্যে পাড়া গ্রামে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ফলে মৃত জলিল মাস্টা এর ছেলে মোঃ জয় আকন্দের  ২টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাঁরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি বসত ঘর সহ তাঁদের ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

নিমগাছি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুম মিয়া সাংবাদিক এম,এ রাশেদকে বলেন, ক্ষতিগ্রস্ত মোঃ জয় আকন্দ তিনি ঢাকায় একটি কোম্পানি চাকরি করেন, তাহার বাড়িতে শুধু তাহার বৃদ্ধ মা থাকেন, সোমবার রাতি অনুমান ৮টার সময় তাহার বৃদ্ধ মা ঘরের দরজা দিয়ে প্রতিবেশীর বাড়িতে দরকারি কাজে যান,তখন বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের উৎপন্ন সৃষ্ট হয় ঘরে আগুন ধরেন বলে ধারণা করা যাচ্ছে।

ক্ষতিগস্ত মোঃ জয় আকন্দের বাড়িতে অগ্নিকাণ্ড সংবাদ পেয়ে তাৎক্ষণিক নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন রিপন এর হাসবেন্ড  মোঃ সুজাউদ্দৌলা রিপন পরিদর্শন করেন ও খোঁজখবর নেন।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মোঃ সামসুল আলম  বলেন, সোমবার রাতি সাড়ে ৮ টার সময়  অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!