
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের মান্দাইল গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ফাঁসির দাবি করায় বাঁধা দেয়ায় আওয়ামীলীগ নেতা রাজেক আলী প্রামানিক (৫১) কে মারধরের ঘটনায় ১০ জুন শুক্রবার দুপুরে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো আসামী আটক হয়নি। জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে বিএনপি কর্মী আনোয়ার হোসেন গত ১০ জুন শুক্রবার সকাল ৮ টার দিকে মান্দাইল চার মাথা মোড়ে আব্দুল করিমের চায়ের দোকানে উচ্চস্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হোক বলে। এই কথা শুনে বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মান্দাইল গ্রামের মৃত হোসন আলীর ছেলে রাজেক আলী প্রামানিক প্রতিবাদ করলে তাকে কিল,ঘুষি ও কাঠের বাটাম দিয়ে মারধর করে।
এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় ওইদিন দুপুরে রাজেক আলী বাদি হয়ে শেরপুর থানায় আনোয়রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার দুইদিন অতিহাবতি হলেও তা দেরিতে এজাহারভুক্ত করা ও আসামীকে আটক না করায় স্থানীয় আওয়ামীলীগের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি কারীকে দ্রুত আটক করা না হলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগটি এজাহারভুক্ত করা হয়েছে। আসামীকে দ্রুত আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু