
শাহজাহান সিরাজ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননাকারী ভারতীয় ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীনকুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ১২ জুন রবিবার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত