
নিহত বারীর মা আলেয়া বেগমের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে আছে। বলছেন, ‘আমার ছেলেটার কী দোষ? আমার ছেলের কোন শত্রু নাই। কি কারণে তাকে হত্যা করা হয়েছে। বাবা আমাকে আর মা বলে ডাকবে না। এই বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলছেন। নিহতের বড় ভাই আব্দুল আলিম জানান, ছোট বেলা থেকে ভীষণ মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন বারী। কোরবানী ঈদে ছুটিতে বাড়িতে আসলে বিয়ে করার কথা ছিলো। মেয়েও দেখা ছিলো। কিন্তু সে আশা স্বপ্নই থেকে গেলো। নিহতের বাবা আব্দুল্লাহ শেখ বলেন, কি কারণে আমার সান্ত প্রিয় ছেলেটা কে হত্যা করা হয়েছে আমার জানা নেই। আমার ছেলেকে যারাই হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। অতিদ্রুত এই হত্যাকারীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি চাই।
ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান জানান, নিহত সহকর্মী বারীর ময়নাতদন্তের বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ডিবিসি কার্যালয়ে প্রথম জানাজা নামাজ শেষে মরদেহ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয়। পরে বৃহস্পতিবার সকালে নিহতের গ্রামের বাড়িতে ২য় জানাজা নামাজ শেষে দাফন সম্পূর্ণ করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত