
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে লালমনিরহাটে ক্রমান্বয়ে তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বাড়ছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে বিভিন্ন চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী কয়েক ঘণ্টায় পানির স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে দেখা যায়, তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বসত বাড়িগুলোতে এখনও পানি না উঠলেও নিচু রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। তিস্তা, ধরলা ও রত্নাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে বিভিন্ন ফসলী ক্ষেত পানিতে ডুবে যাচ্ছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ