
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে রুবেল শেখ (৩২) ও নারায়ণগঞ্জ জেলার মিজমিজি পুর্বপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফ শেখ (৩৩)। বুধবার (৮ জুন) দুপুরে র্যাব-১২ এর হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আজ সকালে গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরচামড়া গোদামের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদককা রবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাজ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা