
আওয়াজ অনলাইনঃ সীতাকুন্ডে বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা, নিহত শ্রমিকদের আজীবন কাজের সমপরিমান ক্ষতিপূরণ ও দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী ।
আজ ৫ জুন ২০২২, রবিবার, বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) সভাপতি মোঃ আবু ইউসুব মোল্লা ও সাধারন সম্পাদক নাজমা আক্তার এক যৌথ বিবৃতিতে বলেন, সীতাকুন্ডে বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দায়িব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।
নিহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশ এবং আহত শ্রমিকদের সু-চিকিৎসা আইএলও কনভেনশন ১২১ মোতাবেক আজীবন কাজের ক্ষতিপূরণ, ব্যাথা ও কষ্টের যথযথ ক্ষতিপূরণ দাবি করেন।
দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন শিল্প কল-কারখানায় অগ্নিকান্ডো হচ্ছে। এই হত্যা কান্ডের দায় কোন ভাবেই কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এড়াতে পারেন না। কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ যে সকল বিভাগ এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থার দাবী করেন।
প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক