
রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ফেন্সিডিলসহ আতিক নামে এক মাদক কারবারি আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে শহরের নতুনহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আতিকুর রহমান পৌর শহরের দেওয়ান পাড়া মহল্লার সিদ্দিকুর রহমানের ছেলে।
(ওসি) শাহেদ আল মামুন জানান, শুক্রবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নতুনহাট এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতলসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল