
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে জামাইল-রানীরহাট আঞ্চলিক সড়কের বড়পুকুরিয়া এলাকায় শনিবার (৪ই জুন) ভোরে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় আব্দুর রাজ্জাক(৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা যায়, বিশালপুর ইউনিয়নের বড়পুুকুরিয়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক কৃষি কাজের সন্ধানে ৪ জুন শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বাড়ি থেকে বের হন। ভোর ৬ টার দিকে জামাইল-রানীরহাট সড়কের বড়পুকুরিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়ির সামনে দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। এসময় রানীরহাটগামী দ্রুতগতির একটি ভটভটি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার