হোম » সারাদেশ » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম 

মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন। বুধবার (০১ জুন) উপাচার্যের অনুমতিক্রমে রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ড. মোঃ ফখরুল ইসলাম-এর বিভাগীয় চেয়ারম্যান হিসেবে মনোনয়নের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর আইনের প্রথম সংবিধির ১৩(২) ধারা অনুযায়ী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম-কে ০৫.০৬.২০২২ তারিখ থেকে ০২ (দুই) বছরের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে ড. মোঃ ফকরুল ইসলাম বলেন, পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আইন বহির্ভুত যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তা কখনো কাম্য ছিল না। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন  আইনের শাসন নিশ্চিত করেছেন, তা যেন সর্বক্ষেত্রে সর্বসময় সমুন্নত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এর আগে ও সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম অত্যন্ত সফলতার সাথে বাংলা বিভাগ-এর (সাবেক রবীন্দ্র অধ্যয়ন বিভাগ) বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।  এছাড়াও বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!