
রাবি প্রতিনিধি : চাকরিচ্যুত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট। মাসুদুর রহমান নামের এই কর্মচারী শহীদ হবিবুর রহমান হলের দৈনিক মজুরী ভিত্তিতে নিম্নমান সহকারী। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ মার্চ মাস্টাররোল কর্মচারী মাসুদের বিরুদ্ধে শহীদ মিনার ও জাতীয় দিবসের মর্যাদা ক্ষুন্ন করা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে চাকরিচ্যুত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। যার রিট পিটিশন নাম্বার ২৯৩৪ অব ২০২১। এরপর তার রিটের প্রেক্ষিতে ৩০ মে রবিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মুজিবুর রহমান ও খিজির হায়াতের দ্বৈতবেঞ্চ উক্ত আবেদন মঞ্জুর করে তাকে চাকরিতে বহালের আদেশ জারি করেন।
এ আদেশের পর ৩১ মে (সোমবার) মাসুদ কাজে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আদালতের ওই আদেশ কার্যকর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার