
মোঃহাসান আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৮২ পিস ইয়াবাসহ দবিরুল ইসলাম (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার দুওসুও ইউনিয়নের তোরকোনিয়া গ্রামে মাদক কারবারি দবিরুল ইসলামের নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করে তাকে। আটককৃত দবিরুল ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি দবিরুল ইসলামের বাড়ির বাথরুমের ছাদ থেকে ১৮২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে দবিরুল ইসলামের বিরুদ্ধে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করবেন সাব ইন্সপেক্টর সেকেন্দার আলী।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আটক আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান