হোম » শহর-নগর » রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৪৭ কেজি ৭৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল, ৩ বোতল দেশিমদ ও ১ গ্রাম নেশাজাতীয় আইস উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ মে ২০২২) সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!